শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

 স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জেলা আ’লীগের আলোচনা সভা অনুষ্ঠিত 

reporter / ২৪৪ ভিউ
আপডেট : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল ১০ জানুয়ারি মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বিভিন্ন মসজিদ ও মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও তবারক বিতরণ করা হয়।

বিকাল ৪ টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপ‌তিত্ব ক‌রেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ।
তি‌নি বক্ত‌ব্যে ব‌লেন, আমরা ১৯৭১ সা‌লের ১৬ ই ডি‌সেম্বর চুড়ান্ত বিজয় লাভ ক‌রি, ‌কিন্তু ‌সে‌দিন বঙ্গবন্ধু পা‌কিস্থান কারাগা‌রে বন্দি। পা‌কিস্তান সরকার বঙ্গবন্ধুকে সে‌দিন মৃত্যুদণ্ডে দ‌ন্ডিত ক‌রে কারাগা‌রে আট‌কে রাখে। তি‌নি কারগার থে‌কে ব‌লে‌ছি‌লেন আমার লাশটা যেন বাংলা‌দে‌শে পাঠা‌নো হয়। কিন্তু বি‌শ্বের বি‌ভিন্ন রা‌ষ্ট্রের চা‌পে মৃতুদন্ড রদ করা হয়ে‌ছিল। বঙ্গবন্ধু সে‌দিন দে‌শে ফি‌রে না আস‌লে ই‌তিহাস হয়‌তো অন্যভা‌বে লেখা হত। ১০ জানুয়া‌রি বঙ্গবন্ধু বাংলা‌দে‌শে পা রে‌খে ব‌লে‌ছি‌লেন বাঙ্গা‌লি জাতির যে ভালবাসা আ‌মি পে‌য়ে‌ছি তা নি‌জের রক্ত দি‌য়ে হ‌লেও শোধ কর‌বো।

তিনি আরো বলেন, পৃ‌থিবীর অ‌নেক দেশ উন্নয়শীল হ‌য়ে‌ছে কিন্তু বাংলা‌দে‌শের ম‌তো এত তাড়‌তা‌ড়ি এগু‌তে পা‌রে‌নি। আর আমা‌দের এ সমৃ‌দ্ধি ও‌ উন্ন‌তি সম্ভব হ‌য়ে‌ছে জন‌নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। আমরা সবাই আন্ত‌রিক তাই আন্ত‌রিকতা নি‌য়েই এক‌ত্রিত হ‌য়ে দ‌লের জন্য কাজ কর‌বো।

জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাড জহিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন
সহ-সভাপতি ইঞ্জি. আব্দুর রব ভূঁইয়া,  আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, বীর মু‌ক্তি‌যোদ্ধা ম‌নির আহ‌মেদ, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, তথ্য ও গ‌বেষণা সম্পাদক বিনয় ভূষণ মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, আইন বিষয়ক সম্পাদক অ্যাড, দেবাশিস কর মধু,
জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূইয়া, মহিলা আওয়ামীলীগ নেত্রী জান্নাতুল ইসলাম মাওয়া, রেনু বেগম, চাঁদপুর জেলা ছাএলীগের সহ সভাপতি ইকবাল হোসেন লিটন প্রমুখ।

আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বাইতুল আমিন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুস সালাম।


এই বিভাগের আরও খবর