মোঃ আলমগীর হোসেনঃ
স্কুল শিক্ষার্থীদের সাথে ইভটিজিং ও আঘাত করা হাবীব তালুকদার ও তাহার দুই সংঙ্গীকে গতকাল সন্ধ্যা ৭’টায় আটক করে হাইমচর থানা পুলিশ।
আটককৃতরা হলেন ইভটিজার হাবীব তালুকদার ও তাহার দুই সঙ্গী আল’আমিন ও শিপন সহ তিন জনকে ২৭’শে জুলাই আদালতে প্ররেন করেন হাইমচর থানা পুলিশ।
গত ২৬’শে জুলাই হাইমচর উপজেলার ২’নং উঃআলগী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আলমগীর মাঝী ও শাহিন ছৈয়ালের মেয়ে আঁখি আলমগীর বুশরা ও পিংকি দূর্গাপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী বিদ্যালয়ে আসার সময় সিরাজ পাটওয়ারীর স’মেল সংলগ্নে ডাক দিয়ে দার করায় হাবীব।আঁখি ও পিংকি হাবীবের সাথে কথা না বলায়,হাবীব উত্তেজিত হয়ে ইট নিক্ষেপ করলে আঁখি আলমগীরের মাথায় ইটের আঘাত লেগে মাটিতে পড়ে যায়।
আঘাত প্রাপ্ত আঁখি কে পিংকি ও এলাকাবাসীর সহযোগিতায় হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বিষয়টি দ্রুতগতিতে ছড়িয়ে পড়লে,বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের মেনেজিং কমিটির সকল সদস্যদের বিষয়টি অবহিত করেন,এবং হাইমচর থানা অফিসার্স ইন্সার্জ মোহাম্মদ আশরাফুল’কে অবহিত করলে,হাইমচর থানার এসআই মনির হোসেন ও এসআই শহিদুল ইসলাম সহ অভিযান চালিয়ে আটক করেন প্রধান ইভটিজার হাবীব তালুকদার ও তাহার দুই সঙ্গী কে আটক করেন হাইমচর থানা পুলিশ।
আটককৃত যুবকদের ইভটিজিং এর অপরাধে নারী শিশু নির্যাতন ১০’তত সহ ৩২৪/৩২৫/৩০৭/৫০৬/৩৪১ পেন্যাল কোর্ট মামলা নাং ৯’ এর ধারা মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপের মধ্যে মামলা দায়ের করে ২৭’শে জুলাই চাঁদপুরের জেল হাজতে প্রেরণ করেন।