মোঃ আলমগীর হোসেনঃ
হাইমচর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ মালের হাট যুব সংঘ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ নিয়মিত পরিদর্শন করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াই হলা চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন উপ সহকারী প্রকৌশলী মাকসুদুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জিল্লুর রহমান জুয়েল, চরভৈরবী ইউপি চেয়ারম্যান আহম্মেদ আলী মাস্টার, এম. জি. এস. বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয় সাবেক অধ্যক্ষ মোশাররফ হোসেন, অভিভাবক সদস্য মানিক দেওয়ান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াই হলা চৌধুরী তিনি প্রতিটি শ্রেণি কক্ষে প্রবেশ করে ছাত্র-ছাত্রীদের সাথে পরিচয় শেষে তাদের মেধা যাচাইয়ে প্রশ্ন করেন এবং দীর্ঘমেয়াদী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার ক্ষতি কিভাবে কাটিয়ে ওঠা যায় সে বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।।