শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

চাঁদপুরেও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বণার্ঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

reporter / ৬৩৮ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরেও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বণার্ঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ মার্চ) সকালে চাঁদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে  এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি বলেন,স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নারীদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। নারীদের কার্যকর অংশগ্রহণ ছাড়া জেন্ডার সমতা ও সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়। তাই নারীদের সহিংসতা ও নির্যাতন থেকে নারীর সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে সচেতনতা বৃদ্ধিসহ বহুমুখী উদ্যোগ গ্রহণ করতে হবে।
তিনি আরো বলেন,পুরুষের পাশাপাশি নারীদের সমান অধিকার দিতে হবে। এখনো নারীরা অনেক পিছিয়ে আছে। পিছিয়ে পড়া নারীদের কর্মদক্ষতার মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে আসবে। একজন নারী যে ভূমিকা পালন করতেন,সে ভূমিকা একজন পুরুষও পালন করেন। আমাদেরকে মানসিকতার  পরিবর্তন করতে হবে। আমরা পরস্পর পরস্পরকে শ্রদ্ধা করব।
অতিরিক্ত জেলা প্রশাসক  (সার্বিক) ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাছিমা আক্তার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক  (রাজস্ব ) মোসাম্মদ রাশেদা আক্তার, সদর উপজেলার নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ, চাঁদপুর  জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রাশেদা নূর, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,আফরোজা হাবিব শাপলা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আখতার জাহান সাথী,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ,নিগার সুলতানা, মোঃ আসাদুজ্জামান সরকার, ডা: পীযূষ কান্তি বড়ুয়া প্রমুখ।


এই বিভাগের আরও খবর