শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

চাঁদপুরে কারামুক্ত দুই ব্যক্তিকে পুর্নবাসন করতে জেলা প্রশাসকের অনুদান প্রদান 

reporter / ২৬০ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির অর্থায়নে চাঁদপুর জেলা কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ০২ জনকে ভ্যান গাড়ি ও লন্ড্রী দোকানের মালামাল ক্রয়ের জন্য অনুদান বিতরণ করা হয়েছে।
 চাঁদপুরের জেলা প্রশাসক ও অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির সভাপতি কামরুল হাসান গতকাল ১১ জানুয়ারি বুধবার বিকেল ৩:৩০ ঘটিকায় তাঁর কার্যালয় চত্ত্বরে ০২ জনের হাতে উক্ত উপকরণ ও অনুদান তুলে দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  বশির আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার,  অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির সদস্য ও মোঃ আবদুর রহমান, চাঁদপুরের জেল সুপার গোলাম দস্তগীর, প্রবেশন অফিসার মোঃ মনিরুল ইসলাম ও হিডো’র পরিচালক সালাউদ্দিন আহমেদ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
সুবিধাভোগীগণ হলেন: মোঃ মিজানুর রহমান, পিতা: মৃত আবদুল মতিন হাওলাদার, গ্রাম: সন্না, বাকিলা, হাজীগঞ্জ, চাঁদপুর – লন্ড্রীর দোকান (২৮ হাজার টাকা) ও আব্দুস সোবহান, পিতা: মৃত মোঃ  আর্শ্বেদ বেপারী, রেলওয়ে শ্রমিক কলোনী, বড়স্টেশন, চাঁদপুর – ভ্যানগাড়ি (২৫ হাজার)
উল্লেখ্য মোঃ মিজানুর রহমান নারী ও শিশু পাচার মামলায় ২৪ বছর এবং আব্দুস সোবহান হত্যা মামলায় ২৩ বছর ৪ মাস কারাভোগ করে সম্প্রতি মুক্তিলাভ করেন।


এই বিভাগের আরও খবর