শিরোনাম:
ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার

চাঁদপুরে চিহ্নিত দুই চোরাকারবারি গ্রেফতার

reporter / ৩৩৩ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় ১০ ব্যারেল অকটেন চুরির মামলায় ফজল প্রধানিয়া ও জাহাঙ্গীর আলম গাজী (মরু হাজী) নামে দুই চিহ্নিত চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করেন নৌ থানা পুলিশ।
চোরকারবারি ফজল প্রধানিয়া পুরাণ বাজার মোম ফ্যাক্টরি এলাকার মিনহাজ উদ্দিন প্রধানিয়ার ছেলে এবং জাহাঙ্গীর আলম শহরের স্ট্যান্ড রোড এলাকার কেরামত আলী গাজীর ছেলে।
চাঁদপুর নৌ থানা পুলিশ জানায়, ২০২২ সালের ৩০ এপ্রিল পুরান বাজার পূর্ব শ্রীরামীদ ব্যবসায়ী আলী খাঁর গোডাউন থেকে ১০ ব্যারেল চোরাই অকটেন জব্দ করে চাঁদপুর মডেল থানা পুলিশ। সে মামলায় আসামী হলেন ফজল ও জাহাঙ্গীর।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, গ্রেফতারকৃত দুইজন মতলব উত্তর থানার মেঘনা নদীতে জাহাজ থেকে আনুমানিক চার কোটি টাকা মূল্য মানের ৪ হাজার ৩শ’ ৮৫ বস্তা চিনি চুরির ঘটনার মামলায় আসামী। ওই মামলার আসামী হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়। কিন্তু পরবর্তীতে আসামীরা জানায় তারা উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের জামিনে আছেন। এরপর তাদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় অকেটন চুরির মামলায় গ্রেফতার দেখানো হয়।
মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃতরা দেওয়ান মেহেদী টু লাইটারেজ জাহাজের চিনি চুরির ঘটনায় এজহারভুক্ত আসামী। কিন্তু তারা জামিনে আছেন। ওই চুরির ঘটনায় এই পর্যন্ত মাদারীপুর ও ফরিদপুর জেলায় অভিযান চালিয়ে চোরাইকৃত চিনির মধ্যে ২৬ বস্তা চিনি উদ্ধার ও নগদ দুই লাখ টাকা জব্দ করা হয়।


এই বিভাগের আরও খবর