শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চাঁদপুরে নিরাপদ সড়ক দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

reporter / ৩৩৩ ভিউ
আপডেট : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য’কে সামনে রেখে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে  রোববার(২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি সকাল ৯.৩০ ঘটিকায় জেলা প্রশাসক প্রাঙ্গণ হতে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয় এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়।

জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, ড্রাইভিং পেশা ব্যবসা নয় সেবা। পরিবহন সেক্টরের স্ব স্ব স্টকে হোল্ডারের সমন্বয়ে প্রশিক্ষণের আওতায় আনলে সড়ক দুর্ঘটনার অনেকাংশে হ্রাস পাবে। সবার প্রতি একটি নির্দেশনা যথাযথভাবে ট্রাফিক আইন মেনে সড়কে চলাচল করতে হবে । সবার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে।

আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদীপ্ত রায় বলেন, প্রতিদিনই বাংলাদেশের সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। যা জাতীয় জীবনে এবং রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই পথচারী, যাত্রী, গাড়িচালক, মোটরসাইকেল চালক, জনসাধারণ হিসাবে, যথাযথ ভাবে আইন মেনে চলাচল করতে হবে।

এ সময় জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর