শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

চাঁদপুরে ৭ কেজি গাঁজা সহ আটক ১

reporter / ৩৩৭ ভিউ
আপডেট : সোমবার, ২২ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃএমদাদুল ইসলাম মিঠুনের সার্বিক তত্বাবধানে গতকাল ২২ আগস্ট,  সোমবার সাড়ে ৮ঘটিকায় পরিদর্শক বাপন সেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর শ্রীরামদী নিশি রোডস্থ হাওলাদার জামে মসজিদের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময়  মাদক কারবারি  মোঃ আল-আমিন প্রকাশ আলভি (২০), পিতা- মোঃ নান্নু মিয়া, মাতা- মোসাঃ মোমেনা বেগম, থানা- বরগুনা সদর, জেলা- বরগুনা, আসামীর   বর্তমান ঠিকানা- মধ্য বাড্ডা, পাঁচতলা বাজার, পোস্ট অফিস রোড, কমান্ডার গলি, থানা- বাড্ডা, ডিএমপি, ঢাকা কে  ৭(সাত) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।  যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৪০ হাজার টাকা। উক্ত মামলায় পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন জানান আমরা সরকার ঘোষিত মাদক বিরোধী জিরো টলারেন্স নিতি গ্রহন করেছি চাঁদপুর জেলা মাদকমুক্ত না হওয়া পর্যন্ত আমাদের এ ধরনের অভিযান চলবে।


এই বিভাগের আরও খবর