শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চাঁদপুর জেলা পুলিশ সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

reporter / ৩১৮ ভিউ
আপডেট : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল শুক্রবার আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলা পুলিশের সকল ইউনিটের নারী সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন চাঁদপুর জেলার  পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএম (বার)।
পুলিশ সুপার এ সময় জানান- ছোটবেলায় ঈদে, বাবা পরিবারের সকলের জন্য একই রঙের শাড়ি আর পাঞ্জাবির ব্যবস্থা করতো। বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরির সুবাদে চাঁদপুর জেলা পুলিশ আমার কাছে নিজ পরিবার চেয়ে কোন অংশে কম নয়। আমরা চাইলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কারণে নিজ পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারি না। তাই ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার জন্য জেলা পুলিশ, চাঁদপুর পরিবারের সকল কর্মকর্তা ও পুলিশ সদস্য একই রঙের পাঞ্জাবি ও একই ডিজাইনের শাড়ি পরিধান করবে পবিত্র ঈদুল ফিতরে। যা সকল অফিসার ফোর্সের মধ্যে নতুন আবেশে স্বতঃস্ফূর্ত মনোভাব সৃষ্টি ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত করবে। নতুন উদ্যোমে দেশের সেবার নিয়োজিত হবে চাঁদপুর জেলা পুলিশের সদস্যগণ।
জেলার সকল কমিউনিটি পুলিশিং সদস্যদের জন্যও রয়েছে একই রঙের পাঞ্জাবির ব্যবস্থা।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর