শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

পক্ষাঘাত হওয়া ইমাম হোসেন স্বাভাবিক জীবনে ফিরতে চায়

reporter / ৩৫২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

দরিদ্রতার হাত থেকে বাঁচতে গিয়ে অবশেষে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় পরে আছে ইমাম হোসেন (৩১)। টাকার অভাবে সুচিকিৎসা হচ্ছে না তার। চরম বিপাকে পড়েছে হত দরিদ্র পরিবারটি।

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শাহরাস্তি পৌরসভার কাজির নগর গ্রামের অসহায় চা দোকানদার মোঃ ইলিয়াস মিয়ার ছেলে ইমাম হোসেন জীবন
জীবিকার তাগিদে অটোরিক্সা চালিয়ে বাবা-মা, স্ত্রী ও ৩ সন্তান নিয়ে আগে থেকেই কষ্টে জীবন পার করে আসছে। অনাকাঙ্ক্ষিত একটি দূর্ঘটনায় তার পরিবারের জীবন তছনছ করে দিলো একটি পলকে।
বাড়ির জ্বালানীর প্রয়োজনে গাছ থেকে কাঠ সংগ্রহকালে পা পিছলে গাছ থেকে পড়ে এখন তিনি পঙ্গুপ্রায়। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির এমন দুর্দশার জন্য পুরো পরিবার আজ অসহায়।

পরিবার বর্গ জানান, গত দেড় মাস আগে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয় ইমাম হোসেন। অর্থোপেডিক্স ডাক্তার ওনার মেরুদণ্ডের হাড় ভাঙ্গার বিষয়টি নিশ্চিত হন। যার ফলে উনি গত দেড় মাস যাবত সাধারণ চিকিৎসা গ্রহনের পাশাপাশি বিছানায় শোয়া, কিন্তু আবার ডাক্তারের নিকট গেলে ইমাম হোসেন দুই পা একেবারে অবশের কথা ডাক্তারকে জানান এবং স্থানীয় ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে এম.আর.আই করা এবং নিউরোসার্জন ডাক্তারে দেখানো সহ অনেক পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দেন। কিন্তু তার আর্থিক পরিস্থিতি ওতোটা ভালো না হওয়ায় চিকিৎসার বিষয়টি অনিশ্চয়তার মধ্যে পড়ে।

তাই সমাজের বিত্তবান ও সহৃদয়বান লোকদের নিকট অর্থ সাহায্যের জন্য আকুল প্রার্থনা জানিয়েছেন পরিবারটি। নিম্নোক্ত বিকাশ নাম্বারে আপনারা সহযোগিতা পাঠাতে পারেনঃ ০১৮২৯২৭২৩১৭, ০১৮১৩৭২৭৭৫৬, ০১৬১৭২২৮০৭০


এই বিভাগের আরও খবর