শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিক পরিবারকে আর্থিক অনুদান

reporter / ২৬৯ ভিউ
আপডেট : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

আমরা সবাই সবার কর্মস্থলে শ্রমিক
..এড. জিল্লুর রহমান জুয়েল
নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরে ৩৪ জন মৃত শ্রমিক পরিবারের মাঝে ৬ লক্ষ ৪০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে আন্তঃজেলা পৌর বাস টার্মিনাল ভবনে অনুষ্ঠানের আয়োজন করে চাঁদপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র এড. জিল্লুর রহমান জুয়েল।
তিনি বলেন, আমরা সবাই সবার কর্মস্থলে শ্রমিক। সবাই সবার কর্মের উপরে যত্নশীল হতে হবে। নির্বাচন উপলক্ষে নিজেদের সমন্বয়ে একটি ভোটার তালিকা প্রণয়ন করা উচিত। পরবর্তীতে শান্তিপূর্ণ একটি নির্বাচন করুন। আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দিব। সত্যিকারের পেশাদার শ্রমিকদেরকে ভোটার করতে হবে। অপারেশাদার ও প্রভাব বিস্তারকারী কাউকে ভোটার করা যাবে না। রাস্তায় কোন ধরনের বাস থামানো যাবে না। যদি নির্দেশনা না মানা হয় তাহলে পৌরসভার পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
পৌর মেয়র বলেন, আর্থিক অনুদানের টাকা মৃত ব্যক্তিকে না দিয়ে যদি তাদের পরিবারের লেখাপড়ারত কোন শিক্ষার্থী সদস্যকে দেওয়া যেত তাহলে ভালো হতো। শিক্ষার্থীদের সহযোগিতায় এই অর্থ তার পড়ালেখায় আরো উৎসাহ বাড়তো। নিরাপদ সড়ক নিশ্চিত করতে বাস মালিক, শ্রমিক এবং যাত্রীদের সতর্ক হতে হবে। তাহলে সড়কে আর একটিও প্রাণ হারাবে না।
জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শোয়েবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট এ.এস.এম. মোসা, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর এড. কবির চৌধুরী।
এসময় আরো বক্তব্য রাখেন, পদ্মা গাড়ির মালিক ফেরদৌস আলম বাবু, সংগঠনের কোষাধক্ষ্য মো. বাদল গাজী, সাবেক শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক দেওয়ান, সাধারণ শ্রমিক আব্দুল আজিজ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথিগণ জেলায় বিভিন্ন কারণে মৃত ৩৪ জন পরিবারের সদস্যদের মাঝে ৬ লক্ষ ৪০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করেন।


এই বিভাগের আরও খবর