শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলবে ছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষক জেলহাজতে

reporter / ৩৫৬ ভিউ
আপডেট : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নাউজান গ্রামে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে ২৯ মার্চ জেল হাজতে প্রেরণ করেছে আদালত। উচ্চ আদালত থেকে দুই সপ্তাহের  আগাম জামিন নিয়ে মঙ্গলবার (২৯ মার্চ) মোঃ হারু পাটোয়ারী  চাঁদপুর নিন্ম আদালতে জামিন চাইলে বিজ্ঞ আদালত তা নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। প্রসঙ্গঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নাউজান গ্রামে হারুন পাটোয়ারী (৬৫) নামক এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে গত ২৫ জানুয়ারি  চতুর্থ শ্রেণির ছাত্রী (১০) ধর্ষণের মামলা দায়ের করেন তার মা জাকিয়া আক্তার।  মামলা সাত্রে জানা যায়, ১৮ জানুয়ারি সন্ধ্যায় নাউজান গ্রামের প্রবাসীর চতুর্থ শ্রেণিতে পড়ুয়া কন্যা অন্যান্য দিনের ন্যায় পার্শ্ববর্তী বাড়ীর এক শিক্ষকের নিকট প্রাইভেট পড়ে৷ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় নিজ বাড়িতে ফেরার পথে হারুন পাটোয়ারী (প্রাক্তন প্রধান শিক্ষক) ছাত্রীকে একা পেয়ে প্রলোভন দেখিয়ে শিক্ষকের বাড়ির বাথরুমের নিকট নিয়ে ধর্ষণ করে।
ছাত্রীর মা বলেন, ঘটনাটি তার মেয়ে জানালে তিনি বিষয়টি ওই শিক্ষককে জিজ্ঞেস করতে গেলে তাকে উল্টো হুমকি ধমকি দিয়ে বলে বিষয়টি যেন কাউকে জানানো না হয় এবং নানা ধরনের হুমকি দেয়। কয়েকদিন মেয়েটি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদেরকে জানানো হলে কেউ ওই শিক্ষকের বিরুদ্ধে কথা বলতে নারাজ। এলাকায় বিচার না পেয়ে থানা মামলা করেন মেয়ের মা।
ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা বলেন, বিষয়টি গত কয়েকদিন আগে মেয়ের মা আমাকে ধর্ষণের বিষয়ে জানাতে আসলে আমি সাফ জানিয়ে দেই, ধর্ষণ সংক্রান্ত বিচার গ্রাম্য আদালতে হয়না এবং আমি করিনা। সাক্ষী প্রমাণ থাকলে আইনের মাধ্যমে যেতে পারেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, এ বিষয়ে থানায় নারীও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।


এই বিভাগের আরও খবর