শিরোনাম:
শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব

মতলবে জাকের পার্টির ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় মিশন সভা অনুষ্ঠিত

reporter / ৩৫৩ ভিউ
আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
মহা পবিত্র বিশ্ব ইসলামি সম্মেলন উপলক্ষে জাকের পার্টি ছাত্রফ্রন্ট চাঁদপুর উত্তর সাংগঠনিক জেলার আয়োজনে  দাওয়াতী মিশন সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
১২ জানুয়ারী  বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার সময়  লুধুয়া নয়াকান্দি বাজার মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জাকের পার্টি ছাত্রফ্রন্টের  কেন্দ্রীয় সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি।
চাঁদপুর উত্তর জেলা ছাত্রফ্রন্টের সভাপতি মোর্শেদ সরকারের সভাপতিত্বে চাঁদপুর উত্তর জেলা ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ এর পরিচালনায়। এ সময়  বক্তব্য রাখেন, মিশন সদস্য কেন্দ্রীয় জাকের পার্টি ছাত্রফ্রন্টের সহ -সাধারণ সম্পাদক  স্বপন মাহমুদ,মিশন সদস্য  সহ- সাধারণ সম্পাদক  রুহুল আমীন সিকদার এমিলি।
কুমিল্লা সাংগঠনিক বিভাগের সভাপতি ও মিশন সদস্য মোঃ ফয়সাল খন্দকার, কুমিল্লা সাংগঠনিক বিভাগের সহ-সভাপতি ও মিশন সদস্য, মোঃ আনোয়ার হুসাইন রুবেল সহ আরো অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন, কৃষক ফ্রন্ট মতলব উত্তর উপজেলার  সভাপতি আব্দুল হান্নান প্রধান।
চাঁদপুর উত্তর জেলা ছাত্রফ্রন্টের সহ-সভাপতি রাসেল হাওলাদার, সাধারণ সম্পাদক ডালিম সরকার,সদস্য  মাসুদ হাওলাদার , আবুল খায়ের, রাজিব পাটোয়ারি, রুহুল আমীন, শুভ প্রধান,  ইব্রাহিম হাওলাদার সহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, মহাপবিত্র বিশ্ব উরস শরীফ জাকেরানদের জন্য নেয়ামত। জাকের পার্টির চেয়ারম্যান আমাদের বলেছেন সামনে ঘোর বিপদ। এই বিপদ থেকে বাঁচতে হলে জাকের পার্টির পতাকাতলে সবাইকে থাকতে হবে। এ সময় তিনি  সকলকে  জাকের পার্টির পতাকাতলে আসার আহবান জানান। , মহা পবিত্র বিশ্ব  উরস শরীফ  ইসলামি সম্মেলনে ২০২৩ সফল করার লক্ষে বিভিন্ন  দিক নির্দশনা দেন বক্তারা।


এই বিভাগের আরও খবর