শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলবে পরিমাণে কম দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা

reporter / ৩০৭ ভিউ
আপডেট : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধি: 
জ্বালানি তেল পরিমাণে কম দেওয়ার অভিযোগে মতলব দক্ষিণ উপজেলার একটি পেট্রোল পাম্প ও এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২০ অক্টোবর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া অভিযান পরিচালনা করেন।
সূত্র জানায়,  উপজেলা প্রশাসন এবং বিএসটিআই এর উদ্যোগে মতলব পৌরসভায় অবস্থিত নওরীন ফিলিং স্টেশন, নায়েরগাঁও বাজারের প্রধানিয়া ফিলিং স্টেশন এবং রাস্তার ধারে অবস্থিত বিভিন্ন জ্বালানি তেল বিক্রয়ের দোকানে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এই সময় প্রতি ৫ লিটার অকটেন বিক্রয়ের সময় ৪৫০ মিলিলিটার, প্রতি ৫ লিটার ডিজেল বিক্রয়ের সময় ২২০ মিলিলিটার তেল ওজনে কম দেওয়া প্রমাণিত হওয়ায় নওরীন ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং প্রতি ৫ লিটার ডিজেল বিক্রয়ের সময় ৬০০ মিলিলিটার তেল ওজনে কম দেওয়া প্রমাণিত হওয়ায় পৌরসভার পৈলপাড়া এলাকার ফরহাদ স্টোরকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালে মোহাম্মদ আনিছুর রহমান, পরিদর্শক, বিএসটিআই জেলা অফিস, কুমিল্লা এবং থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সহকরী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া বলেন, এমন অভিযান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর