শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলব উত্তরের বিশিষ্ট ব্যবসায়ী রোকন মোল্লার ইন্তেকাল, দাফন সম্পন্ন

reporter / ৩০০ ভিউ
আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

লিয়াকত হোসাইনঃ
মতলব উত্তর উপজেলার নতুনবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. রোকন মোল্লা (৫৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহী রাজিউন)। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ফজর নামাজ শেষে নিজ গ্রামের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম মো. রোকন মোল্লার জানাযার নামাজ বাদ আসর আমিনপুর কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠ সংলগ্ন্ন মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই মুসল্লীরা নামাজে জানাযায় অংশ নেয়ার জন্য আসতে থাকে। একপর্যায়ে জানাযার নামাজে মানুষের ঢল নেমে আসে এবং মাঠ পুরো ভরে যায়। মরহুমের জানাজার নামাজ পড়ান আল্লামা সিরাজ উদ দৌল্লা।
ফরাজীকান্দি ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকারের পরিচালনায় জানাজা পূর্বক মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী নুরুল হুদার জৈষ্ঠ্যপুত্র কেন্দ্রীয় বিএনপি নেতা তানভীর হুদা শুভ, চাঁদপুর জেলা পরিষদের সদস্য আলাউদ্দিন সরকার, মরহুমের চাচা ইসলামী ব্যাংকের সাবেক ইভিপি নিজামুল হক, বিএনপি নেতা শুকুর মোল্লা, হাজী গোলাম রাব্বানী, ছোট ভাই জান্নাতুল ফেরদৌস বাবু। জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি’সহ সর্বস্তরের লোকজন অংশ নেন।
আরো অংগ্রহণ করেন, এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সদস্য জাকির হোসেন মিজি, ইকবাল বাহার প্রমুখ।
মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে কেন্দ্রীয় বিএনপি নেতা তানভীর হুদা শুভ বলেন, রোকন ভাই একজন সৎ, নির্ভীক ও নীতিবান মানুষ ছিলেন। তিনি ছিলেন সাধারণ মানুষের নেতা। তিনি দলমত নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করেছেন। বিএনপির নিবেদিতপ্রাণ সদস্য ছিলেন। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আপনারা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, মহান আল্লাহপাক যেন তাকে বেহেশত নসিব করেন। জানাজায় অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। উল্লেখ্য, রোকন মোল্লা উপজেলা যুবলীগ নেতা জি.কিবরিয়া’র ভগ্নিপতি।


এই বিভাগের আরও খবর