শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলব উত্তরে কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে হামলা বাড়ি দখল ও লুট : আহত ৬

reporter / ৩০৯ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়িতে হামলা ও লুট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই বাড়ি মালিকের স্ত্রী, সন্তান ও ভাড়াটিয়া সহ ৬ জন আহত হয়েছেন।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় এ ঘটনা ঘটে।
ছেংগারচর বাজারের ব্যবসায়ী মোঃ সফিকুল ইসলাম বলেন, জনৈক ব্যক্তি নাজমা বেগমের নির্দেশে ও উপস্থিতিতে আমার বাড়িতে হঠাৎ হামলা করে, শাহাদাত সরকার, খোকন ঢালী, শাহাদাত খান, মনির হোসেন সরকার ও সুজন সহ ভাড়া করা প্রায় ৮০-১০০ জন সন্ত্রাস বাহিনী। আমার স্ত্রী বুলু বেগম, ছেলে সাইদুল ইসলাম শাকিল, ভাড়াটিয়া অপুর স্ত্রী সুমাইয়া, আরিফ ও তার স্ত্রী রেহেনা এবং শুক্কুর আলীকে ব্যাপক মারধর করে তারা। ঘরে থাকা নগদ ১ লাখ ৬০ হাজার টাকা নিয়ে গেছে।
এছাড়াও ৪ টি খাট, ১ সেট ডাইনিং টেবিল, ওয়্যারড্রপ ১ টি, ফ্রিজ ১ টি, ষ্টিলের আলমিরা ১ টি, এলইডি টিভি ১ টি, সিসি ক্যামেরা ৭ টি, মনিটর ১ টি, ওয়াইফাই রাউটার ২ টা, ভেসিং ৪ টি, মটর ২ টা, মোবাইল ফোন ৩ টি, গ্যাসের চুলা ৩ টি, ৫০ হাজার টাকার থাইগ্লাস সহ আরো আসবাবপত্র ও ভাড়াটিয়াদের ঘরের আসবাবপত্র ভাংচুর এবং লুট করেছে। প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। খবর পেয়ে থানা পুলিশকে ফোন করেন সফিকুল ইসলাম।
সফিকুল ইসলাম আরো বলেন, পালালোকদি মৌজার সাবেক ১০ নং ও হাল ১৫৩৯ দাগে ৬ শতাংশ ভূমি ও বাড়ি ক্রয় করি। কিন্তু নাজমা বেগম মালিকানা দাবী বিগত দিন ধরে মামলা হামলা করে আসছে। সর্বশেষ গত ১ সেপ্টেম্বর আদালতের নির্দেশে মতলব উত্তর থানা পুলিশ ওই বাড়ির উপর ১৪৫ ধারায় স্থিতিবস্থা জারী করেন। এতে বলা হয়, উভয়পক্ষ উক্ত ভূমিতে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। কোন প্রকার পরিবর্তন, পরিবর্ধন, হস্তান্তর ও ক্রয় বিক্রয় করা থেকে বিরত থাকবেন। এমনকি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গ এবং শান্তি শৃঙ্খলা নস্ট হয় এমন কোন কার্যকলাপ করা যাবে না, অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু আদালতের এই নিষেধাজ্ঞা অমান্য করে নাজমা বেগম সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে হামলা ভাংচুর ও লুট করেছে। আমি আইনের কাছে সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে নাজমা বেগম বলেন, কিছু দিন আগে আমার স্বামীকে অনেক মারধর করেছে। এই জায়গা আমার, আমি মালিক।
মতলব উত্তর থানার ওসি মোঃ মহিউদ্দিন বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ঘটনা নিয়ন্ত্রণে এনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর