শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলব উত্তরে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ

reporter / ২৮৫ ভিউ
আপডেট : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
Exif_JPEG_420

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরর মতলব উত্তর উপজেলায় জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ উঠেছে। উপজেলার দূর্গাপুর ইউনিয়নের আবুরকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা যায়,  উপজেলার আবুরকান্দি গ্রামের মৃত আহমদ উল্লাহ তার সম্পত্তি প্রায় ১৬ বছর আগে একই বারির মজিবুর রহমানের নিকট বিলের জমি বিক্রি করে। কিন্তু মজিবুর রহমান, তার ভাই নাছির উদ্দীন, রফিকুল ইসলাম ও মৃত ফজল হকের ছেলে আরিফ হোসেন জোর করে গত ৮ নভেম্বর  বাড়ির পাশের ডোবা দখল করে ঘর নির্মাণের চেষ্টা করছে।
মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মরহুম আহাম্দ উল্লাহর স্ত্রী পারুল বেগম বলেন,  আমার স্বামীর মৃত্যুর পর তারা প্রভাব ফাটিয়ে আমাদের উপর অত্যাচার করে আসছে।  আমার স্বামী যে দাগে জমি বিক্রি করেছে তা বিলের মাঝে। কিন্তু বাড়ির পাশের জমির দাম বেশি হওয়ায় তারা জোর করে এই জমি দখল করে আসছে নির্মানের চেষ্টা করছে।  আমি এই জুলুমকারীদের সুষ্ঠু বিচার চাই।
এই বিষয়ে মামলার বিবাদী মজিবুর রহমান বলেন, আমি  যেই দাগে জমি ক্রয় করেছি সেই দাখেই দখল করেছি এবং ঘর নির্মাণ করতেছি। কিন্তু কাবলা করার সময় দাগ নাম্বার ভূল করা হয়েছে।


এই বিভাগের আরও খবর