শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলব উত্তরে মটর শ্রমিক লীগের উদ্যেগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

reporter / ৩২১ ভিউ
আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

মোঃ কামরুল হাসান রাব্বিঃ
 মতলব উত্তর উপজেলা মোটর শ্রমিক লীগের উদ্যেগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৭ আগস্ট  বিকেলে উপজেলার ব্রাহ্মণচক চৌরাস্তা মোটর শ্রমিক লীগের কার্যালয়ে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব এ্যড. নূরুল আমিন রুহুল এমপি।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম লস্কর।
উপজেলা মটর শ্রমিক লীগের সভাপতি চাঁন মিয়া প্রধানের সভাপতিত্বে, দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজালাল ও মটর শ্রমিক লীগের সাধারন সম্পাদক খালেদ মিয়াজী জসিমের যৌথ পরিচালনায় আরো বক্তব্য দেন  দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন মাস্টার,  কমিউনিটি পুলিশিং এর সভাপতি সুলতান মাহমুদ মিয়া,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক আশরাফুল আলম মিলন,দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি শফিকুল ইসলাম শিকদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন লস্কর, উপজেলা মটর শ্রমিক লীগের৷সহ সভাপতি মিলন সরকার,সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া,দপ্তর সম্পাদক মানিক মিয়াজী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য জাকির হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। এসময় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্থরের নেতা কর্মী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর