শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

মতলব উত্তরে ২ ভুয়া হোমিও চিকিৎসককে ১৫দিনের কারাদণ্ড

reporter / ৩৫৩ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ
মতলব উত্তরে ২ ভুয়া হোমিও ডাক্তারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার কলাকান্দা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে দুই হোমিও চিকিৎসককে আটক করা হয়। আটককৃতরা হলেন সবুজবাগ থানার দক্ষিণ মাদারটেক এলাকার মৃত. আ. জব্বারের ছেলে আসলাম (৪৫) ও বাঞ্ছারামপুর উপজেলার কানাই নগর গ্রামের মৃত. মুসলেহ উদ্দিনের ছেলে মিজবাহ উদ্দিন (৪০)। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনান ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্ল্যাহ।
জানাযায়, ভুয়া চিকিৎসকদ্বয় দীর্ঘদিন থেকে উপজেলা প্রশাসনের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন ইউনিয়ন পরিষদে গিয়ে চিকিৎসা সেবা দেওয়ার কথা বলে ইউনিয়ন পরিষদের রুম ব্যবহার করে থাকে। গত ১ সপ্তাহে পূর্বে স্থানীয় প্রশাসনের কথা বলে উপজেলার কলাকান্দা ইউনিয়ন পরিষদের ১টি রুম ব্যবহার করে গ্রামের মহিলাদের চিকিৎসা সেবা দিচ্ছে ভুয়া চিকিৎসকদ্বয়। স্থানীয় চেয়ারম্যান ছোবহান সরকার সুভা তাদের কথাবার্তা ও চিকিৎসার ধরণ দেখে সন্দেহ হলে তাৎক্ষণিক তাদের চ্যালেঞ্জ করেন, এবং প্রয়োজনীয় কাগজপত্রাদী দেখতে চান ভুয়া চিকিৎসকদ্বয় সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যার্থ হলে। তিনি বিষয়টি সহকারী কমিশনান ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্ল্যাহকে অবগত করলে তিনি ঘটনাস্থলে এসে তাদের সাথে কথা বলেন প্রয়োজনীয় কাগজপত্রাদী দেখতে চান। কাগজপত্র দেখাতে ব্যার্থ হওয়ায় বাংলাদেশ হোমিওপ্যাথি আইন ১৯৮৩ এর ৩৫ ধারা মোতাবেক উভয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো ৫ দিনের জেল প্রদান করা হয়। উভয়কে মতলব উত্তর থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্ল্যাহ জানান, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সাথে হোমিও চিকিৎসার নামে অপচিকিৎসা ও প্রতারনা করে আসছে এরা। ভ্রাম্যমাণ আদালতে তারা অপরাধ স্বীকার করে। অপচিকিৎসা বন্ধরোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর