শিরোনাম:
মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ

মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

reporter / ২৪ ভিউ
আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মতলব উত্তর থানা পুলিশ। গত ২৬ জুলাই রাতে উপজেলার উত্তর ঠেটালিয়া এলাকায় এক আসামির বসতবাড়ির উঠান থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই মোঃ মিজানুর রহমান এবং এএসআই মোঃ রবিউল হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার উত্তর ঠেটালিয়া গ্রামের মৃত আলী আশ্বাদ সৈয়ালের ছেলে মোঃ ইউসুফ সৈয়াল (৪৮) এবং মধ্য ঠেটালিয়া গ্রামের মোবারক প্রধানের ছেলে শিপন প্রধান ওরফে বাবু (২৯)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ২৬ জুলাই রাত প্রায় ৯টা ৫০ মিনিটে অভিযানের সময় আসামিদের হেফাজত থেকে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


এই বিভাগের আরও খবর