শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলব দক্ষিণে জাতীয় পার্টির নেতা কর্মীর স্বেচ্ছায় অব্যাহতি

reporter / ৩৭১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ 
 মতলব দক্ষিণ উপজেলা ও পৌর জাতীয় পার্টি এবং যুবসংহতির ১২ জন নেতা
গত ৩০ মে বিকাল সাড়ে পাঁচটায় মতলব গন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সংবাদ সন্মেলন করে  দলের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি শংকর রাও নাগ। তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক এমরান হোসেন মিয়া দলের ত্যাগী নেতাদের অমূল্যায়ন করে  একটি পকেট কমিটি ঘোষনা করার কারনে তারা দল থেকে স্বেচ্ছায় অব্যাহতি  নেন। যারা অব্যাহতি নিয়েছেন তারা হলেন -মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি আব্দুর রহমান মিয়াজী, রফিকুল ইসলাম সরকার,উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, পৌর জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন ফরাজী   পৌর জাতীয় পার্টির  সাবেক সাংগঠনিক সম্পাদক দুলাল প্রধান সিডু,যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম প্রধান, উপজেলা জাতীয়  যুব সংহতির সভাপতি ইকবাল সরকার , সহ-সভাপতি সোলায়মান সরকার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মতলব পৌর জাতীয় যুব সংহতির  সভাপতি গোলাম কাদের মুকুল,সাধারণ সম্পাদক কুদ্দুস সরকার।


এই বিভাগের আরও খবর