শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলব দক্ষিনে হুইল চেয়ার বিতরণ

reporter / ৩৬৫ ভিউ
আপডেট : সোমবার, ১৯ জুন, ২০২৩

শেখ হাসিনা সরকারই মানব সেবায় নিরলসভাবে কাজ করছে
—- নুরুল আমিন রুহুল এমপি  
 মতলব দক্ষিণ প্রতিনিধিঃ  চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল বলেছেন,  শেখ হাসিনা সরকার গরীব দুঃখী মেহনতী মানুষদের জন্য নিরলসভাবে কাজ করছেন। বর্তমান সরকার আমলেই সব শ্রেণী পেশার মানুষ  সুখে এবং শান্তিতে বসবাস করতে পরাছেন। গত ১৮ জুন বেলা এগারোটায় মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার    শিক্ষা প্রতিষ্ঠান,বিভিন্ন ক্লিনিক,হাসপাতাল ও দলীয় অসুস্থ কর্মীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা,চিকিৎসা খরচ,প্রতিবন্ধী ভাতাসহ অসংখ্য উপকারভোগীদের  নানা ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে।  সহকারী কমিশনার ভুমি তাসনিম আক্তারের সভাপতিত্বে ও বিআরডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিবুল্লাহ সৌরভ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুবিন সুজন, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য তাছলিমা আক্তার আখি।  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার আলম পান্না। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু,খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মনজুর হোসেন রিপন মীর,,সাধারন সম্পাদক নজরুল ঢালী, , ,যুবলীগ নেতা জহির সরকার, জহিরুল ইসলাম আলেক, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহির হাজরা, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার সরকার লিখন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আহসান মৃধা,কামরুল হাসান রিয়াদ ( বাবু), সবুজ সরকারসহ আওয়ামী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  পরে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক,ও দলীয় কর্মীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর