শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মহানবী (সাঃ) কে কটুক্তি করায় ঢাকিরগাঁওয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

reporter / ৩৫২ ভিউ
আপডেট : শনিবার, ২৫ জুন, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ
 বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  গত ২৪ জুন বাদ জুমা মতলব পৌরসভার ৬ নং ওয়ার্ডের ঢাকিরগাঁও ইসলামি সামাজিক কল্যান পাঠাগারের আয়োজনে কাজলী সিনেমা হলে সংলগ্নে তিন রাস্তার মোড়ে এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লীদের অংশ গ্রহনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
এ সময় বক্তব্য রাখেন ঢাকিরগাঁও  সামাজিক মসজিদের ইমাম মাওলানা জাকির হোসেন, বালুর মাঠ জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ আতাউল্লাহ,  বায়তুল্লাহ জামে মসজিদের ইমাম আবদুল কাদির ,  চৌরাস্তা জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম , ঢাকিরগাঁও  বায়তুল গফুর মসজিদের ইমাম মুফতি মাজহারুল ইসলাম , এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা হাফেজ ফয়সাল হোসেন,  মোঃ জহিরুল ইসলামসহ আরও অনেকেই ।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ সাদ্দাম হোসেন গোলাম রাব্বী মিজান হোসেন মালেক প্রধান কাজী সালাউদ্দিন সোহেল খান সহ এলাকার মুসল্লিরা ।
বক্তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি মূলক ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ।


এই বিভাগের আরও খবর