শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

শাহরাস্তিতে আনসার ভিডিপির সমাবেশ অনুষ্ঠিত

reporter / ৩৬২ ভিউ
আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২

 শাহরাস্তি প্রতিনিধিঃ শাহরাস্তিতে আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুন) সকাল ১১ টায় উপজেলা আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের টি আই পিন্টু চন্দ্র দাশের সঞ্চালনায় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আয়শা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি উজ্জ্বল কুমার পাল । তিনি বক্তব্যে বলেন, দেশের কল্যাণে এই সুসজ্জিত আনসার বাহিনী দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কর্ম ক্ষেত্রে যারা ভালো করছে তাদেরকে যথাযথভাবে মূল্যায়ন ও পুরস্কৃত করা হচ্ছে। আগামী দিনগুলিতে কর্মনিষ্ঠ সদস্যদের বিষয়ে যথার্থ মূল্যায়ন করা হবে।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান, মৎস্য কর্মকর্তা তৌসিব উদ্দিন, উপজেলা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক সোলেমান মজুমদার,  উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা তুলসী দেবনাথ, কমান্ডার আব্দুস সাত্তার ( পিএম বার) সহ অত্র উপজেলা আনসার বিডিবি সাথে যুক্ত কর্মকর্তা-কর্মচারী সদস্য বৃন্দ। উল্লেখ্য, উক্ত সমাবেশে বিভিন্ন ক্যাটাগরিতে কর্মক্ষেত্র সফলতা ধরুন আনসার ভিডিপি সদস্যদের ২ টি বাইসাইকেল, সেলাই মেশিন, ছাতা , মক সহ বিভিন্ন কারণে পুরস্কারে পুরস্কৃত করা হয়।


এই বিভাগের আরও খবর