শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

শেখ হাসিনার হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশে আসার পথে মোহনপুরে মতিন কাজীর গুলিতে যুবলীগ নেতা বাবু নিহত

reporter / ৩০৬ ভিউ
আপডেট : রবিবার, ১৮ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের মতলব উত্তরে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে আসার পথে নিজ দলের প্রতিপক্ষের গুলিতে মায়া চৌধুরীর কর্মী মোবারক হোসেন বাবু (৪৮) নিহত হয়েছেন। নিহত বাবু মোহনপুর ইউনিয়ন যুবলীগের কর্মী।
এছাড়া গুলিবিদ্ধ জহির (২০) ও ইমন (১৮) নামের আরো ২জনকে ঢাকা রেফার করা হয়েছে। আহত জহির (৩২) ও বিলকিছ (৩৫) মতলব উত্তর উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। হতাহত সবাই মায়া চৌধুরীর সমর্থক।
এ ঘটনায় মুসা নামের একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত মুসা স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী মিজানের কর্মী। শনিবার বেলা ৩টার দিকে বাহাদুরপুর চরে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।
নিহতের ছোট ভাই আমির হোসেন কালু বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী মিজানের কর্মীরা মায়া চৌধুরীর সমাবেশে আসার পথে বাঁধা প্রদান করে ও প্রকাশ‍্যে গুলি চালায়। কাজী মিজান পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম  গ্রুপের নেতা।


এই বিভাগের আরও খবর