শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

সরকার প্রতিটি জনগণের ঘরে ঘরে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বদ্ধ পরি …….. সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান

reporter / ৩৮০ ভিউ
আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ
সংষদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, সরকার প্রতিটি জনগণের ঘরে ঘরে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বদ্ধ পরিকর। সেই জন্য উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নিশ্চিত করেছেন। কোভিড-১৯ এর পর থেকে স্বাস্থ্যখাতে সরকার আরো বেশি সেবা নিশ্চিত করণে কাজ করছে। ফলে উপজেলা পর্যায়েও আধুনিক চিকিৎসা সেবা দেয়া সম্ভব হচ্ছে। তাই চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা হিসেবে আপনাদের দায়িত্ব স্বাস্থ্যসেবাকে জনগণের দৌড়গোড়ায় পৌঁছাতে হবে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশরাফ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও ডা: মামুন হোসেনের  পরিচালনায় সভায় বক্তব্য রাখেন হাসপাতালের আরএমও ডা: কামরুল হাছান, কমিটির সদস্য উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামীলীগ নেতা খাজে আহমেদ মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি আলী  হোসেন ভূঁইয়া, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুসুফিয়ান শাহীন, যুগ্মআহ্বায়ক হেলাল আহমেদ , ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ, শরীফ খান, সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান প্রমুখ।
সভা শেষে সংসদ সদস্য স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন।


এই বিভাগের আরও খবর