শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

স্কুল মাঠে খেলতে গিয়ে আ*গু*নে ঝলসে যাওয়া

reporter / ৪৮৯ ভিউ
আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

কচুয়ার শিশু শিক্ষার্থী ছামিয়া রহমান চিকিৎসাধীন ৬দিন পর মা*রা গেছে

বিল্লাল মাসুম : কচুয়া উপজেলার ৪১নং তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনির শিক্ষার্থী বিদ্যালয় মাঠে খেলতে গিয়ে ঝলসে যাওয়া সেই শিক্ষার্থী ছামিয়া রহমান (৫) অবশেষে মৃত্যুর কাছে হেরে গেছে। গত ২১ জানুয়ারী ওই শিশুটি অগ্নিদগ্ধ হওয়ার পর ঢাকা বার্ন ইউনিটে রবিবার সকাল সাড়ে ৯টায় মারা যায় বলে তার বাবা মিজানুর রহমান জানান।
জানা গেছে, শিশু ছামিয়া রহমান ওইদিন শিশু শ্রেনি ছুটি হওয়ার পর বিদ্যালয় মাঠে খেলাধূলা করছিল। এসময় বিদ্যালয়ের পশ্চিম অংশে ময়লার স্তুপে আগুনে ওই শিশুটির গায়ে লেগে যায়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা বার্ণ ইউনিটে ভর্তি করান। শিশুটির বাবা মিজানুর রহমান জানান, আমার ৩মেয়ে।
বড় মেয়ে লামিয়া রহমান ওই স্কুলের ৫ম শ্রেনির শিক্ষার্থী। কিভাবে আগুন লেগেছে তা বলতে না পারলেও তার জন্য শিক্ষক কর্মচারীদের গাফিলতি রয়েছে বলে দাবী করে ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে ন্যায় বিচার দাবী করেন তিনি। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক হাসান জানান, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানি না।
তবে তার ডাক চিৎকারে ছুটে এসে তাকে উদ্ধার করতে গিয়ে আমি ও অপর শিক্ষক সোহেল অগ্নিদগ্ধে গুরুতর আহত হয়েছি। এঘটনায় শিশুটির পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।


এই বিভাগের আরও খবর