শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মায়া চৌধুরী

reporter / ৫২৩ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও স্বাধীনতা পদকপ্রাপ্ত মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম  বলেন, ঈদুল ফিতর দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মসংযমের পর মুসলিম উম্মাহর জন্য আসে সুখের বার্তা নিয়ে। তাই দেশ বিদেশের সর্বস্তরের মানুষকে এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি ঈদ–উল–ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। হিংসা বিদ্বেষ ও ধনী–গরীবের ভেদাভেদ ভুলে সবাই নিরাপদে ও সুস্থ্যতার সহিত ঈদ উদযাপন করবে বলে আমি দোয়া কামনা করছি। রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। তাই আমাদের প্রত্যেককে সংযমী হতে হবে এবং গরিব-দুখী, দুঃস্থ, অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে আদর্শ সমাজ গড়ে তোলার বিষয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মানসিকতা জাগ্রত করতে হবে।
পবিত্র ঈদুল উপলক্ষে দেশে অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি আরো বলেন, ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। পবিত্র ঈদুল ফিতরে সৌহার্দ্য -সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহীমান্বিত আহব্বানে শান্তি- সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।
তিনি আরও বলেন, রহমত, বরকত, ও নাজাতের মাহে রমজান সমাপ্ত করেছি আমরা। মহান আল্লাহ্ যেন আমাদের কে হেফাজত করেন।ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশির জোয়ার,ঈদ মানে সহমর্মিতা ও সহযোগিতার অপূর্ব বন্ধন, এই ঈদ আনন্দ ও উৎসব সবার জীবনে খুশির বন্যা নিয়ে আসুক।
সবশেষে চাঁদপুর-২ আসনের সর্বস্তরের জনগণকে  পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন।


এই বিভাগের আরও খবর