শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

কচুয়ায় নীরিহ এক কৃষকের গরু চুরি

reporter / ৭৯২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

কচুয়া প্রতিনিধি
কচুয়া উপজেলার বিতারা গ্রামে নুরুল ইসলাম নামের এক
নীরিহ কৃষকের একটি গাভি চুরি সংগঠিত হয়েছে। সোমবার
রাতে অজ্ঞাত চোরের দল কৃষক নুরুল ইসলামের গোয়াল ঘড়ে প্রবেশ
করে গরু চুরি করে নিয়ে যায়।
কৃষক নুরুল ইসলামের স্ত্রী পেয়ারা বেগম জানায়, মঙ্গলবার
ভোররাতে ফজরের নামাজ পড়তে উঠে গোয়াল ঘড়ে গিয়ে গরু
দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুজি করে।
তিনি আরো জানান, এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে গরুটি ক্রয়
করে গত ছয় মাস যাবৎ লালন-পালন করে আসছি। বর্তমানে এর
বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা হবে বলে তিনি জানান।
স্থানীয় অধিবাসী আকতার ব্যাপারী বলেন, নুরুল ইসলাম আমার
চাচা হন। তিনি অনেক কষ্ট করে গরুটি লালন-পালন করে আসছেন।

গরুটি চুরি হওয়ার ফলে তার বিরাট ক্ষতি হয়েছে। আমি
প্রশাসনের মাধ্যমে গরুটি উদ্ধারের জোর দাবী জানাচ্ছি।
এদিকে নীরিহ কৃষকের গরু চুরির খবর পেয়ে কচুয়া থানা পুলিশ
ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


এই বিভাগের আরও খবর