শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চট্রগ্রামে কন্টেইনারের চাপায় মতলবের পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু

reporter / ৩১৩ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চট্রগ্রামের পতেঙ্গা এলাকায় কন্টেইনারের চাপায় ঘটনাস্থলেই পিতা মোঃ ইউনুছ মিয়াজী(৫৭) তার ছেলে  আব্দুর রহিম (৩০) মৃত্যু হয়েছে। তাদের বাড়ী  মতলব দক্ষিণ উপজেলার ডাকঘর সংলগ্ন  বিষ্ণুপুর গ্রামে। পতেঙ্গা থানা পুলিশ ও নিহতের  পারিবারিক সূত্রে  খোজ নিয়ে জানা গেছে,
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা খালপাড় এলাকায় লরি থেকে রিকশার ওপর কন্টেইনার পড়ে তাদের ( পিতাপুত্র) মৃত্যু হয়েছে।
 বুধবার বেলা ১২টার দিকে পতেঙ্গা থানার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
ঘটনাস্থলে উদ্ধার কাজ করা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা বলেছেন, রিকশার ওপর কন্টেইনার চাপা পড়ে ওই দুইজন নিহত হয়েছেন। আমরা এখন পর্যন্ত দুইটি মরদেহ উদ্ধার করেছি। এছাড়া দুমড়ে মুছড়ে গেছে রিকশাটি। আমাদের ৪টি ইউনিট এখানে কাজ করছে।
নিহতের পরিবারের ২/৩ জন জানান, ইউনুস মিয়াজী চট্রগ্রামের বন্দরে চাকুরী করতেন।তার ছেলে  আব্দুর রহিম গত ২ দিন আগে চট্টগ্রামে বেড়াতে যায়।গতকাল দুপুরে ছেলেকে সাথে নিয়ে রিক্সায় করে কর্মস্থলে যাচ্ছিল।ওই মুহুর্তে বিপরীত দিক থেকে আসা কন্টেইনারটি রিক্সার উপর উঠে যায় এবং ঘটনাস্থলেই   পিতা ও পুত্রের মৃত্যু হয়। আরো জানা গেছে, নিহত ইউনুস মিয়াজীর পিতা চান্দু খলিফা গত একবছর আগে মতলবের ডাকঘর এলাকায় সড়ক দূর্ঘটনায় নিহত হয়। এদিকে পিতাপুত্রের মৃত্যুর সংবাদে গ্রামের বাড়ীতে শোকের মাতম নেমেছে।
উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বলেন, ‘পণ্যবোঝাই কন্টেইনার নিয়ে একটি লরি সৈকত এলাকার দিকে যাওয়ার সময় খালপাড় এলাকায় সেটি উল্টে গিয়ে পাশের রিকশার ওপর পড়ে। এতে রিকশায় থাকা যাত্রী দুজন  কন্টেইনারের নিচে পড়ে মারা যান।’তবে রিক্সাচালক আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে।


এই বিভাগের আরও খবর