শিরোনাম:
শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব

চাঁদপুরে ইয়াবাসহ আটক ২

reporter / ২৭৮ ভিউ
আপডেট : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২হাজার ৯শ” পিচ ইয়াবা সহ ২ জন মাদক কারবারি কে আটক করা হয়েছে।
 জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিচালক  মোঃ এমদাদুল ইসলাম মিঠুন  সার্বিক তত্বাবধানে ২০ জানুয়ারি, শুক্রবার ৫ ঘটিকায় পরিদর্শক বাপন সেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১) ফারুক সরদার (২৪) গ্রেফতার, পিতা-শহিদুল ইসলাম, মাতা-মৃত আলেয়া বেগম, স্থায়ী সাং-ছোরাপ মন্ডল পাড়া (শহিদুল সরদার বাড়ী), ০৫ নং ওয়ার্ড, ০১ নং দৌলতদিয়া ইউনিয়ন, থানা-গোয়ালন্দ, জেলা-রাজবাড়ী।
২) মোঃ লিটন খান (২৫) গ্রেফতার, পিতা-মোঃ বাদশা খান, মাতা-জরিনা বেগম, স্থায়ী সাং-ছাত্তার মেম্বার পাড়া (বাদশা খাঁনের বাড়ী), ০১ নং ওয়ার্ড, ০১ নং দৌলতদিয়া ইউনিয়ন, থানা- গোয়ালন্দ, জেলা-রাজবাড়ী উভয়কে ২,৯০০ (দুই হাজার নয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এই বিষয়ে পরিদর্শক  বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন জানান আমরা সরকার ঘোষিত মাদক বিরোধী জিরো টলারেন্স নিতি বাস্তবায়নে সবার সহযোগিতা চাই,চাঁদপুর জেলা মাদক থেকে মুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান চলবে।


এই বিভাগের আরও খবর