শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চাঁদপুরে জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

reporter / ৫৭১ ভিউ
আপডেট : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমতিয়াজ হোসেন বাংলা নববর্ষ উদযাপনে সরকারি নির্দেশনা সভায় উপস্থাপন করেন। এছাড়া গত বছর চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপনের কর্মসূচিও সভায় উপস্থাপন করা হয়।
এবার বাংলা নববর্ষ রমজানে পড়েছে। দিনটি শুক্রবার। তাই সার্বিক দিক বিবেচনায় রেখে চাঁদপুরে নববর্ষ উদযাপনে কর্মসূচি নেয়া হয়ে।
কর্মসূচি : ১৪ এপ্রিল পহেলা বৈশাখ সকাল সাড়ে ৮টায় আনন্দ শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রা শহরের প্রধান কটি সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের পেছনে ডাকাতিয়ার তীরে মাঠে গিয়ে শেষ হবে। সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দুপুর ১২টার মধ্যে নববর্ষ উদযাপনের অনুষ্ঠান শেষ হবে।
শোভাযাত্রায় বাঙালি সংস্কৃতির ঐতিহ্য সাজসজ্জা থাকবে। আর অনুষ্ঠানস্থলে গ্রামীণ কিছু খেলাধুলা থাকবে। এছাড়া হাসপাতাল, সরকারি শিশু পরিবারে পহেলা বৈশাখে উন্নতমানের খাবার বিতরণ করা হবে।
সভায় আলোচনায় অংশ নেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব অজয় কুমার ভৌমিক, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সাবেক সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ পাটোয়ারী, শরীফ চৌধুরী প্রমুখ।
উপস্থিত ছিলেন পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদারসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তাগণ।


এই বিভাগের আরও খবর