শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চাঁদপুরে ডাকাতিয়ার তীরে জেলা প্রশাসনের নববর্ষ উদযাপিত

reporter / ৩৮৬ ভিউ
আপডেট : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
করোনা মহামারির কারণে দু’বছর পর সারাদেশের মতো চাঁদপুরেও পয়লা বৈশাখ উদযাপন করা হচ্ছে। বৃহস্পতিবার ১৪ এপ্রিল সকালে হাসান আলী উচ্চবিদ্যালয় মাঠ থেকে সবার মঙ্গল কামনায় মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে চাঁদপুর প্রেস ক্লাব ঘাটের ডাকাতিয়ার তীরে এসে শেষ হয়।
ডাকাতিয়ার পাড়ে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মঙ্গল শোভাযাত্রার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা প্রশাসক বলেন,‘বাঙালি আমাদের চেতনায়,আমাদের সংস্কৃতি মিশে আছে। বাংলা নববর্ষ আমাদের সর্বজনীন উৎসব। এ উৎসবে আমরা সব ধর্মের মানুষ স্বতঃস্ফূর্তভাবে একসঙ্গে অংশগ্রহণ করি। এটা আমাদের চেতনা মননে ও সংস্কৃতিতে আছে। বাঙালির এ দিনে আমরা মঙ্গল শোভাযাত্রাসহ বিভিন্ন সাংস্কৃতিকসহ নানা কর্মকাণ্ডসহ উদযাপন করি ।’
এদিকে গত দু’বছরের ঘরবন্দি জীবন থাকায় বাঙালি বিশেষভাবে বৈশাখ উদযাপন করছে। ভোরে এ আনন্দ উদযাপনে ঐতিহ্যবাহী পোশাক পরে বের হয়েছেন সর্বস্তরের মানুষ। পুরুষরা পাজামা-পাঞ্জাবি,নারীরা শাড়ি আর উজ্জ্বল পোশাকে শিশুরা ডাকাতিয়ার পাড়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সেখানে ঐতিহ্যবাহী বৈশাখী মেলায় মানুষ ভিড় জমান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ,জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী,চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.শাহাবুদ্দিন প্রমুখ।


এই বিভাগের আরও খবর