শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চাঁদপুর কালিবাড়ি মন্দিরের প্রধান পুরোহিত বিশ্বজিত চক্রবর্তি আর নেই

reporter / ৩০৭ ভিউ
আপডেট : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর শ্রী শ্রী কালিবাড়ি মন্দিরের প্রধান পুরোহিত বিশ্বজিৎ  চক্রবর্তি আর নেই। তিনি দীর্ঘ্যদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গতকাল ৩ সেপ্টেম্বর রোববার সকাল সাড়ে ৭ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করেন।(দিব্যান্ লোকান্ স্ব গচ্ছতু)

বিশ্বজিৎ  চক্রবর্তি মৃত্যুকালে বয়স হয়েছিল (৫২) বছর। তিনি ১ ছেলে ও ১ কণ্যা সন্তানের জনক ছিলেন। স্ত্রী, বাবা মা সহ বহু আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বিশ্বজিৎ  চক্রবর্তি দির্ঘ্য প্রায় ১০ বছর সুনামের সাথে চাঁদপুর শ্রী শ্রী কালিবাড়ি মন্দিরে প্রধান পুরোহিতের দায়িত্ব পালন করেন। গতকাল রোববার বিকাল সোয়া ৩ টায় বিশ্বজিৎ চক্রবর্ত্তীর মৃতদেহ তার কর্মস্হল চাঁদপুর কালীবাড়ি মন্দিরে আনা হলে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করে কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটি ও হরিবোলা সমিতির নেতৃবিন্দু।বিশ্বজিৎ চক্রবর্ত্তীর গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার উত্তর দিঘলদী ঠাকুর বাড়ি। কালিবাড়ি মন্দির থেকে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য,  বিশ্বজিৎ চক্রবর্ত্তী গত দেড় বছর যাবৎ অসুস্থ হয়ে মন্দিরের কাজে নিজেকে নিয়মিত সক্রিয় রাখতে পারেননি। কিছুদিন পর পর রক্তশুন্যতা দেখাদিয়ে অসুস্থ হয়ে পড়তেন। গত কয়েক মাসে ৯বার ঢাকা মেডিক্যালে নিয়ে রক্ত দেয়া হয়েছে। গত ১৫ দিন পূর্ব রোগের ভয়াবহতা দেখা দিলে ঢাকা মেডিক্যাল থেকে তাকে পিজি হাসপাতাল  ভর্তি করাহয়। ভর্তির পর বিভিন্ন পরীক্ষা করে ক্যান্সারের জীবানু শরীরে ধরা পরে।পিজি  হাসপাতালে ক্যান্সার ট্রিটম্যান্টের শাখা বা কার্যক্রম তেমনভাবে বিস্তার না হওয়ায় তার পরিবার  উত্তরা আহসানিয়া ট্রাষ্ট ক্যান্সার হাসপাতালে ভর্তি চেষ্টা করে। আহসানিয়া ট্রাষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ অপারগতা প্রকাশ করে। তারপর পিজি হাসপাতালেই ক্যান্সার চিকিৎসাধীন ছিলেন।  সেই হাসপাতালেই আজ সকালে তিনি মৃত্যুবরন করেন।
গতকাল বিকাল সোয়া ৩ টায় বিশ্বজিৎ চক্রবর্ত্তীর মৃতদেহ তার কর্মস্হল চাঁদপুর কালীবাড়ি মন্দিরে আনা হলে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করে কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটি ও হরিবোলা সমিতির নেতৃবিন্দু।
বিশ্বজিৎ চক্রবর্ত্তীর মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছেন হরিবোলা সমিতির বর্তমান প্রাণপুরুষ অজয় কুমার ভৌমিক, কালিবাড়ি মন্দির পরিচালনা কমিটির পক্ষে  সুভাষ চন্দ্র রায়,  নরেন্দ্র নারায়ন চক্রবর্তী, মধু পোদ্দার, দুলাল রায়,কিশোর কুমার শংকর, গোবিন্দ সাহা, সুভাষ সাহা, সংগ্রাম চন্দ, প্রবির পোদ্দার,মধু দাস, কেশব কর,অজুর্ন সাহা, অজয় মজুমদার, বিকাশ মজুমদার টিটু, মুন্নাসহ আরো অনেকে।


এই বিভাগের আরও খবর