শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

জাটকা নিধন প্রতিরোধ সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির মধ্যবর্তী সভা

reporter / ৩৫১ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

জাটকা রক্ষায় টহল আরও জোরদার করতে হবে
—– জেলা প্রশাসক কামরুল হাসান
নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস জাটকা রক্ষায় পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরণের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ ও জাটকা নিধন প্রতিরোধ সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির মধ্যবর্তী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ মার্চ) বেলা ২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক  কামরুল হাসান।
তিনি বক্তব্যে বলেন, প্রতিদিনই যেনো নদীতে অভিযান থাকে। হাইমচর এলাকায় নৌবাহিনীর টহল জোরদার করতে হবে। যারা মৎস্য প্রকল্পের ভাতা পায়, নদীতে নৌকা নিয়ে কারা নামে সে তথ্য দিতে হবে। আর যদি তথ্য দিতে না পারে, তাহলে তাদের ভাতা বন্ধ রাখতে হবে।
তিনি আরো বলেন, সব সময় অভিযানে দুটো বোট যাবে। টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে। বিকেলের সময়টাকে পরিবর্তন করে সন্ধ্যার টহল জোরদার করতে হবে। আটককৃত জাল প্রতিদিন আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ এস এম মোসা, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার, নৌবাহিনীর কমান্ডার মেহের, কোস্টগার্ড এর সিনিয়র পেটি অফিসার শফিকুল ইসলাম, চাঁদপুর কান্ট্রি ফিসিং বোট মালিক সমিতির সভাপতি শাহ আলম মল্লিক, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান ও সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর সরদার প্রমূখ।


এই বিভাগের আরও খবর