শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ডেমরায় জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণ সভায়

reporter / ৪২৩ ভিউ
আপডেট : রবিবার, ১৪ আগস্ট, ২০২২

বিএনপি যেখানেই নাশকতা করার চেষ্টা করবে, সেখানেই প্রতিরোধ করা হবে
———মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
বিশেষ প্রতিনিধিঃ
বিএনপিও তাদের দোসররা রাজপথে আগুনসন্ত্রাস, জ্বালাও পোড়াও করার চেষ্টা করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে কঠোর হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম)।
শনিবার (১৩ আগস্ট) রাজধানীর ডেমরায় জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপি ও তাদের দোসর স্বাধীনতা বিরোধী শক্তি দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। তাই ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের আগামী সংসদ নির্বাচনের আগমুহূর্ত পর্যন্ত সর্তক অবস্থায় থাকতে হবে। তারা যেখানেই নাশকতা করার চেষ্টা করবে, সেখানেই তাদের প্রতিরোধ করতে হবে।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আরও বলেন,  বিএনপি যতই জ্বালাও পোড়াও রাজনীতি ও আন্দোলন শুরু করুক না কেন আওয়ামী লীগ তাদের দাতভাঙ্গা জবাব দিয়ে আবারও ক্ষমতায় আসবে। টানা চতুর্থবার শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তবে বিএনপি যদি সকল আন্দোলন বন্ধ করে নিঃশ্বর্ত ক্ষমা চেয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তাদের স্বাগত জানানো হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ উপ—মন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির ও ডিএসসিসির ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন’সহ নগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর