শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

পিকেএসএফ এর সহযোগিতায় হুইল চেয়ার বিতরণ

reporter / ৫০২ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

তাওহীদ পাটোয়ারী মনিরঃ
পিকেএসএফ এর সহযোগিতায় পেইজ ডেভলপমেন্ট সেন্টার কতৃক বাস্তবায়ীত, চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গতকাল  ০৭-০৬-২০২৩ ইং  বুধবার, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন হাওলাদার এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  পেইজ ডেভলপমেন্ট সেন্টারের উপ-পরিচালক কবির আহমেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন খাদেরগাঁও ইউনিয়ন এর সমৃদ্ধি ও প্রবীণ কর্মসূচির সমন্বয়কারী মোহাম্মদ আহসানুল হক
প্রবীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচির আওতায় অসহায় প্রবীণদের মাঝে প্রবীণ সহায়ক উপকরণ (হুইল চেয়ার) বিতরণ করা হয়। এছাড়াও খাদেরগাঁও ইউনিয়নে বিভিন্ন সামাজিক কার্যক্রম ও সমাজসেবায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এবং প্রবীণদের জীবন মান উন্নয়নে অবদান স্বরূপ  পাঁচ জন প্রবীণ কে শ্রেষ্ঠ প্রবীণ হিসেবে সম্মাননা ক্রেস্ট এবং যুব সমাজের মধ্যে থেকে পাঁচ জন যুবককে সমাজ সেবায় অগ্রনী ভূমিকা রাখায় ৩নং খাদেরগাঁও ইউনিয়ন এর শ্রেষ্ঠ সন্তান হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আলোচনা শেষে হুইলচেয়ার, শ্রেষ্ঠ প্রবীণ ও শ্রেষ্ঠ সন্তানদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। হুইলচেয়ার প্রাপ্তরা হলেন – মমতাজ বেগম, রাধ্যেশ্যাম মল্লিক, সুরাইয়া বেগম, মজিবুর রহমান।
শ্রেষ্ঠ প্রবীণ হিসেবে সম্মাননা পেয়েছেন- মোঃ গোলাম মোস্তফা, মোঃ আঃ সাত্তার বকাউল, যোগেশ মল্লিক, জি এম শফিকুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান প্রমুখ।
খাদেরগাঁও ইউনিয়ন এর শ্রেষ্ঠ সন্তান হিসেবে সম্মাননা পেয়েছেন-  মোহসিন পাটোয়ারী, মোঃ সালাউদ্দিন (রনি), মোঃ ফরহান, মোঃ জনি, মোঃ রাসেল।
এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্য-মান্য ব্যাক্তিবর্গ।


এই বিভাগের আরও খবর