শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

পুলিশ সুপারের সঙ্গে মতলব উত্তর প্রেসক্লাব নেতাদের সাক্ষাৎ

reporter / ২৯০ ভিউ
আপডেট : সোমবার, ৯ মে, ২০২২

পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক
—— পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার)

মতলব উত্তর ব্যুরো
চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার) বলেছেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। কাজেই সাংবাদিকদের কাছে তথ্য এড়িয়ে যাওয়া বা সাংবাদিকদের তথ্য প্রদানে অসহযোগিতা করার কোনো অবকাশ নেই।
তিনি বলেন, দেশ ও সমাজ থেকে সব ধরনের অপকর্ম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে পুলিশের ন্যায় সাংবাদিকদের ভূমিকাও অতুলনীয়।
রবিবার (৮ মে) দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার) এর  সঙ্গে মতলব উত্তর প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতারা সৌজন্য সাক্ষাৎ  ও মতবিনিময় করেন।
পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার) বলেন, পুলিশ সাংবাদিকের সম্পর্ক কখনো বিচ্ছিন্ন করা যায় না। সমাজে কাজ করার ক্ষেত্রে অর্থাৎ মানুষকে সেবা দেয়ার ক্ষেত্রে পুলিশের জন্য সাংবাদিকগণ সেতু বন্ধন হিসেবে কাজ করেন। যার ফলে আমরা এখন সাংবাদিক বান্ধব পুলিশিং করছি। সাংবাদিকদেরকে তথ্য দিলে ভাল রিপোর্ট তৈরী হয়। অনেক সময় সেসব তথ্যের কারণে মামলার কাজগুলো অগ্রগতি হয়।
এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সহ-সভাপতি জহিরুল হাসান মিন্টু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. দ্বীন ইসলাম, কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ খান, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম রানা, সদস্য জাকির হোসেন রিপন,শাহিন আলম, দৌলত হোসেন আবির, সুমন আহমেদ, তাইজুল ইসলাম সাগর, কামরুল ইসলাম রাব্বী।


এই বিভাগের আরও খবর