শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

প্রধানমন্ত্রীর কাছে চাঁদপুরের প্রাথমিকের শিক্ষকদের তিন দাবী

reporter / ৩১২ ভিউ
আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ তিন দফা দাবী বাস্তবায়নের লক্ষে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (জাতীয়করণকৃত) চাঁদপুর জেলা জেলা শাখার নেতারা।
রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কক্ষে জেলা প্রশাসক কামরুল হাসানের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।
শিক্ষকদের তিন দফা দাবীর মধ্যে রয়েছে, অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিধিমালা-২০১৩ বিধি অনুযায়ী ৫০ শতাংশ কার্যকর চাকরিকালের ভিত্তিতে জ্যেষ্ঠতা, পদোন্নতি, সিলেকশন গ্রেড ও প্রযোজ্য টাইমস্কেল প্রদান। ৪৮ হাজার ৭২০ জন শিক্ষকের টাইমস্কেল সংক্রান্ত ১২ আগষ্ট ২০২০ অর্থ মন্ত্রণালয় কর্তৃক জটিলতার স্থায়ী সমাধান করে জারিকৃত পত্রটি বাতিলপূর্বক প্রশাসনিক ট্রাইব্যুনালের রায় বাস্তবায়ন করা। এসএমসি কর্তৃক নিয়োগকৃত বাদ পড়া প্রধান শিক্ষকদের গেজেটভুক্ত করা।
স্মারকলিপি প্রদানকালে চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক আব্দুল বারী পাটোয়ারী, যুগ্ম আহবায়ক মো, বেলায়েত হোসেন, কামরুল ইসলাম, সদস্য আব্দুস ছামাদ মিয়া, মাওলানা মাসুদুর রহমান, মাওলানা জসিম উদ্দিন, মোঃ মোস্তফা কামাল, মোসাম্মৎ পান্না আক্তার, তাছলিমা বেগম, রাসেদা আক্তার, মো. মোতালেব হোসেন ও হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর