শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

প্রশাসন ও কোস্টগার্ড ও নৌ-পুলিশ ফাঁড়ির সম্বলিত অভিযানে মতলব উত্তরের দশানী এলাকা থেকে ১৬ হাজার লিটার চোরাই তেল জব্দ

reporter / ৪০০ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলাধীন মেঘনা নদীর দশানী এলাকা থেকে প্রায় ১৬ হাজার লিটার চোরাই তেল জব্দ করেছে স্থানীয় প্রশাসন ও কোস্টগার্ড। মঙ্গলবার (৪ জানুয়ারী) সকালে উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড মধ্য দশানী এলাকা সংলগ্ন নদীর তীর এলাকায় চোরাই তেল ক্রয়ের সংবাদ পেলে তাৎক্ষণিক উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে চোরাই তেল জব্দ করেন। অভিযানের খবর পেয়ে দোকানে থাকা মালিক কর্মচারীর দৌড়ে পালিয়ে যায়। বিধায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্টগার্ডের প্রাথমিক ধারনা তেল চোর সিন্ডিকেটের সদস্যরা তেলবাহী কোন বড় জাহাজ থেকে পাইপের সাহায্যে তেল নামিয়ে ট্রলারযোগে নদী সংলগ্ন তীরবর্তী অস্থায়ী দোকানে রাখে।
ইউএনও গাজী শরিফুল হাসান বলেন, মেঘনা নদীর দশানী এলাকায় দীর্ঘদিন থেকে একটি চক্র তেলবাহী ট্যাংকার ও জাহাজ অতিক্রমের সময় জাহাজ কর্মচারীদের যোগসাজশে স্বল্প মূল্যে ভোজ্য ও জ্বালানি তেল নামিয়ে দীর্ঘদিন যাবত পাচার করে আসছিল। সংবাদ পাওয়ার সাথে সাথে অভিযান পরিচালনা করে প্রায় ১৬ হাজার ৮’শ লিটার ডিজেল তেল জব্দ করি। মেঘনা নদীকে সুরক্ষিত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। তবে তেল চুরির সিন্ডিকেটের সাথে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে বলে জানান তিনি।
অভিযানে চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান সহ কোস্টগার্ড, নৌ পুলিশ ফাঁড়ির নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।


এই বিভাগের আরও খবর