শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলবে ঢাকা থেকে পালিয়ে আসা দুই মাদ্রাসা ছাত্রকে পরিবারের হাতে তুলে দিলেন কাউন্সিলর মোহন

reporter / ৭৯৩ ভিউ
আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩

 মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
ঢাকার একটি মাদ্রাসা থেকে পালিয়ে মতলবে  আসা মোঃ রমজান (১২) ও মোঃ সানি(১১) নামের দুই মাদ্রাসায় পড়ুয়া ছাত্রকে গতকাল শনিবার তাদের পরিবারের হাতে তুলে দিলেন মতলব পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন। পালিয়ে আসা  রমজান শরীয়তপুর জেলার ঘোসাইরহাট উপজেলার পাচকাঠি গ্রামের আবুল বাশার মোল্লার ছেলে।তার মাতার নাম রিনা বেগম,তার বাবা শারিরীক প্রতিবন্ধী ও মা বিভিন্ন বাসায় ঝিয়ের কাজ করেন।। অপরজন মোঃ সানি বিক্রমপুরের সৈয়দ সরকার ও মাতা মোসাম্মৎ তাসলিমা আক্তারের ছেলে। তারা দুজনেই বাংলামটর হাতিরপুল আহছানউল্লা হাফিজিয়া কওমি  মাদ্রাসা ও এতিমখানার ছাত্র। একজন নাজেরা বিভাগের ও অপরজন হেফজ বিভাগের ছাত্র। রমজান বলেন,মাদ্রাসায় পড়ালেখার চাপ বেশী হওয়ায় তারা দুজনেই ওই মাদ্রাসা থেকে অজানার উদ্দেশ্য পালিয়ে আসে। মতলবে আসার বিষয়ে জানতে চাইলে তার বলেন,তারা সকালে মাদ্রাসা থেকে কাউকে না বলে  প্রথমে গুলিস্তান আসে।দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ আদায় করে। নামাজ শেষে সদরঘাট চলে আসে। ঘাটে এসে বিভিন্ন লঞ্চের স্টাফরা  বিভিন্ন জেলার নাম বলে যাত্রী উঠানোর জন্য ঢাকাঢাকি করে।পরে তার চাঁদপুরের লঞ্চে উঠেন। লঞ্চে বিভিন্ন যাত্রীদের কাছ থেকে শুনতে পায় মতলবের নাম। বিকালে চাঁদপুর টার্মিনালে  লঞ্চটি আসার পর ওই লঞ্চ ঘাট থেকেই মতলবের একটি সিএনজিতে ওঠে। মতলব বাইপাস সড়কের নিকট নেমে হাটাহাটি করতে থাকে।তখন সময় প্রায় সাড়ে ৫টা।সেখানে রাজন ও শরীফ নামকস্থানীয়  দুই যুবক তাদের জিজ্ঞেস করলে তারা পালিয়ে এসেছে বলে জানায়। পরে ওই দুই ছাত্রকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম মোহনের নবকলস ওয়াপদার কার্যালয়ে নিয়ে আসেন। এ ব্যপারে কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন বলেন,প্রথমে  তাদের কাছ থেকে পরিচয় ও ঠিকানা জানতে চাইলে উল্টাপাল্টা জবাব দেয়। একপর্যায়ে ভয়ভীতি প্রদর্শন করলে সঠিক পরিচয় ও ঠিকানা বলে দেয়। পরে তাদের দেয়া তথ্য মোতাবেক  আত্বীয় স্বজনদের সাথে  মোবাইলে যোগাযোগ করে তাদের সঠিক পরিচয় নিশ্চিত হওয়া যায়।পরে রমজান ও সানিকে কাউন্সিলরের বাড়ীতে নিয়ে রাতে হেফাজতে রাখে।গতকাল শনিবার সকাল সাড়ে দশটায় দুজনের আত্বীয় স্বজন আসলে  রমজান ও সানিকে তাদের হাতে তুলে দেয়া হয় এবং তারা তাদের ঠিকানায় চলে যায়।


এই বিভাগের আরও খবর