শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলবে মায়ের কাপড়ে ফাঁসি দিয়ে মেয়ের আত্মহত্যা

reporter / ৩২১ ভিউ
আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
মতলবে মায়ের পরনে কাপড় গলায় দিয়ে এক মেয়ে আত্মহত্যা করেছে এ ঘটনাটি ঘটেছে পৌরসভার ৩ নং ওয়ার্ডের দশপাড়া হাসান বেপারীর বাড়ীতে ।
পুলিশ ও পারিবারিক  সুত্রে জানাযায় গত ৮ মাস আগে একই গ্রামের নাঈমকে ভালবেসে বিয়ে করেন মতলব উত্তর উপজেলার হাজীপুর গ্রামের মোস্তফা মৃধার মেয়ে সুবর্না আক্তার (১৯)  প্রথমে পারিবারিক ভাবে এ বিয়ে মেনে না নিলেও পরবর্তীতে মেনে নেন উভয় পরিবার ।
সুবর্ণা আক্তারের মা – বাবা মতলব পৌরসভার দশপাড়া এলাকায় হাসান বেপারীর বাড়িতে ভাড়া থাকতেন মা অসুস্থ হওয়ায় তাকে দেখতে আসেন সুবর্ণা আক্তার ।
গত ২৭ অক্টোবর বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া সেরে মায়ের পাশের রুমে ঘুমিয়ে পরে সুবর্না । সকালে তার মা নামাজ পরতে উঠে মেয়েকে ডাকতে দিয়ে তার রুমে গিয়ে ঘরের আড়ার সাথে মেয়েকে ঝুলন্ত অবস্থায়  দেখতে পান । তখন মায়ের ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে থানায় খবর দিলে এসআই মোস্তফা সঙ্গীয় ফোর্স  ঘটনাস্হল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর  প্রেরন করেন । মেয়ের মা জানান  আমার স্বামী ও মেয়ে সুবর্না মানসিক রোগী ছিলেন শীতকাল আসলে তারা অসুস্থ হয়ে পরেন।
পরে তার মৃতদেহ গ্রামের বাড়ী হাজীপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় । এ বিষয়ে মতলব দক্ষিন থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ।


এই বিভাগের আরও খবর