শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলবে স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত ড. ফেরদৌসী কাদরীকে সংবর্ধনা

reporter / ৪১৭ ভিউ
আপডেট : বুধবার, ৭ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক “স্বাধীনতা পুরস্কার”-২০২৩ এ ভূষিত হয়েছেন প্রখ্যাত চিকিৎসাবিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী।
মঙ্গলবার (৬ জুন) এই উপলক্ষে তাঁর উপস্থিতিতে মতলব দক্ষিণ উপজেলার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের মাঠ পর্যায়ের গবেষণা স্টেশনের হল রুমে আয়োজিত সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চাঁদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মতলব আইসিডিডিআিরবির নির্বাহী পরিচালক ড. তাহমিদ অহমেদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) পলাশ কান্তি নাথ।
অনুষ্ঠানে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রেনু দাস, সহকারী কমিশনার (ভূমি), তাসনিম আক্তারসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর