শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলব উত্তরে জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে হাত কর্তন

reporter / ৩৫৬ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ
 মতলব উত্তর  উপজেলায় জমিতে সেচের পানি দেওয়াকে কেন্দ্র করে  মারধর করার অভিযোগ উঠেছে। ১৩ এপ্রিল এ এ ঘটনা ঘটেছে।  আহত নলকূপের পানি নিষ্কাশনের দায়িত্বে থাকা মারফরত আলীকর ছেলে জাহিদ কাজী শুক্রবার ১৫ এপ্রিল মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রেজানা যায়, মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার পাঁচগাছিয়া গ্রামের ঢেঙ্গুর ভিটি বিলে নলকূপের মাধ্যমে কৃষি জমিতে পানি নিষ্কাশন করা হয়। আর এ কাজের দায়িত্বে ছিলেন পাচগাছিয়া গ্রামের শরাফত আলী কাজী। একই গ্রামের মৃত শুনু মিয়ার ছেলে মুক্তার (৫০) হোসেন শরাফত আলী কাজীকে তার ক্ষেতে পানি দিতে বলে।
শরাফত আলী কাজী টাকা চাইলে ধান পাকলে কেটে বিক্রি করে পরিশোধ করবে বলে জানায়। তারপরও শরাফত আলী কাজী তার একটি জমিতে পানির লাইন দিয়েছে।কিন্তু মুক্তার অন্যান্য জমির লাইন বন্ধ করে তার জোর করে জমিতে লাইন দিয়েছে। শরাফত আলী কাজী বাধা দিলে মুক্তার হোসেনসহ আরো অজাতনামা ২/৩ জন মিলে শরাফত আলী কাজীর উপর হামলা করে। এসময় মুক্তার হোসেন তার হাতে থাকা দাঁড়ালো ছেনা দিয়ে হত্যার উদ্দেশ্য মারফত আলী কাজীর মাথায় কোপ মারে। মারফত আলী কাজী প্রতিহত করতে হাত বারালে তার হাত কেটে হাড় পর্যন্ত চলে যায়।
পরে ঢাক চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে মুক্তার হোসেন ও তার সঙ্গীয়রা পরবর্তীতে সুযোগ সুবিধামতো পেলে হত্যা করে লাশ ঘুম করে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায়। এদিকে মারফত আলী কাজীকে স্থানীয়র উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
মতলব উত্তর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্দ শাহজাহান কামাল বলেন, ঘটনার পর অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর