শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস জোন সোসাইটির শীতবস্ত্র বিতরণ   

reporter / ৪০১ ভিউ
আপডেট : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

আবদুল মান্নান খানঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘ ফ্রেন্ডস জোন সোসাইটির উদ্যেগে শীতবস্ত্র বিতরণ করা হয়। গত ১৪ জানুয়ারি বেলা এগারোটায় মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গরীব,অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মতলব সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাংবাদিক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সহকারী কমিশনার ( ভূমি) সেটু কুমার বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃফিরোজ আহমেদ প্রোপেন,মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, সহকারি শিক্ষক ইয়াসমিন আকতার পলি।শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি  আরফান ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক ফয়সাল আহম্মেদ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য উম্মে হাবিবা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলওয়াত করেন সংগঠনের সদস্য  মোঃ আব্দুল মতিন ও গীতা পাঠ করেন রুদ্র ঘোষ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ আক্তারুজ্জামান, মাহফুজ মল্লিক, আশরাফুল জাহান শাওলিন সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। উল্লেখ্য, ফ্রেন্ডস জেন সোসাইটির মাধ্যমে শতাধিক গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বুতরণ করা হয়েছে। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে  রক্ত দান কর্মসূচীসহ এ পর্যন্ত বেশ কয়েকটি সামাজিক কর্মকান্ড করায় ধন্যবাদ জানান অতিথিবৃন্দ। ছবির ক্যাপসনঃ মতলব দক্ষিণে ফ্রেন্ডস জোন সোসাইটির উদ্যেগে শীতবস্ত্র বিতরণ করছেন সহকারী কমিশনার ভুমি সেটু কুমার বড়ুয়া।


এই বিভাগের আরও খবর