শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মানসিক প্রতিবন্ধী বিপ্লব মোল্লার সন্ধান চায় তার মা

reporter / ৩০৯ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

মতলব উত্তর প্রতিনিধি : মতলব উত্তর উপজেলার এক মানসিক প্রতিবন্ধী বিপ্লব মোল্লা (২৯) এর সন্ধান চান তার দুঃখিনী মা খুকি বেগম। বিপ্লব মোল্লার বাড়ি উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের জঙ্গল ইসলামাবাদ। তার পিতা আবুল হোসেন মৃত। ভাই  বোন নেই। বেঁচে আছে দুখিনী মা খুকি বেগম। খুকি বেগম জানান, আনুমানিক -২ মাস আগে তার ছেলে মানসিক প্রতিবন্ধী বিপ্লব মোল্লা গাউছিয়া বান্ডি এলাকা থেকে হারিয়েছে। এসময় তার পরনে ছিল
সাদার ভিতর চেক শাট ও লুঙ্গি।  উচ্চতা সাড়ে ৫ ফিট, দেহের গঠন চিকন ও গায়ের রং শ্যামলা। দীর্ঘ প্রায় ২ মাস অতিবাহিত হওয়ার পরও তাকে খুজে পাওয়া যায়নি।  তার মা বিভিন্ন জায়গায় খুজে সন্ধান না পাওয়ায় পাগল প্রায়। খুকি বেগম বলেন,  আমার ছেলে কোথায় আছে কেমন আছে আমি জানিনা। বেঁচে আছে না মরে গেছে তাও জানিনা। ছেলের খোঁজ না পাওয়ায় আমার আহার নিদ্রা বন্ধ হয়ে গেছে। আমি আমার ছেলের সন্ধান চাই। দেশবাসীর কাছে আমার অনুরোধে যদি কেউ আমার ছেলের খোঁজ পেয়ে থাকেন, তাহলে ০১৭২০৫৪১৬৮৫, ০১৮২৪০২৯৬০৮ এই জানানোর অনুরোধ করেছেন।


এই বিভাগের আরও খবর