শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

রূপগঞ্জে ডকইয়ার্ডে বয়লার বিস্ফোরণ নিহত ১, আহত ৩

reporter / ৩৪৬ ভিউ
আপডেট : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

মাহবুব আলম প্রিয়ঃ
 নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিং ফিশার ডকইয়ার্ডে বয়লার বিস্ফোরণে নুরুজ্জামান নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আরো ৩ জন আহত হয়েছেন।
বুধবার (১৬ নভেম্বর) সকাল ৯ টায় উপজেলার দড়িকান্দি এলাকার কিং ফিশার ডকইয়ার্ডের সাংহাই-৮ জাহাজে এ ঘটনাটি ঘটে। নিহত নুরুজ্জামান মিয়া ঢাকার দোহার এলাকার বাসিন্দা।
রূপগঞ্জ থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম খান বলেন, বুধবার সকাল ৯ টায় মুড়াপাড়ার দড়িকান্দি এলাকার কিং ফিশার ডকইয়ার্ডের সাংগাই-৮ জাহাজে হঠাৎ বয়লার বিস্ফোরণ ঘটে। এসময় পুরো এলাকা কেঁপে উঠে। বিস্ফোরণে নুরুজ্জামান, সহিদুল মিয়া, ইউনুস মিয়াসহ ৩ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় নুরুজ্জামানকে স্থানীয় ইউএস বাংলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ জোন-২ এর উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিস্ফোরণে বিকট শব্দ হয়েছে।  নুরুজ্জামান গুরুতর আহত অবস্থায় ইউএস বাংলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছে। তবে এ ব্যাপারে ডকইয়ার্ডের মালিক মাসুদ আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।


এই বিভাগের আরও খবর