শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

শাহরাস্তিতে ২ কেজি গাঁজাসহ মাদারীপুরের যুবক গ্রেফতার

reporter / ৪০৫ ভিউ
আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২

শাহরাস্তি প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে ২ কেজি গাঁজাসহ মাদারীপুর জেলার মোঃ ইমন মোল্লা (২২)নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৫ মে) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে সেখান থেকে কারাগারে পাঠানো হয়।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নানের নেতৃত্বে উপ-পরিদর্শক (এস আই) মোঃ আনিছুর রহমান ও সঙ্গীয় ফোর্স উপজেলার মেহের উত্তর ইউনিয়নের বানিয়াচোঁ গ্রামের নাওড়া অভিমুখি রাস্তার মাথায় অভিযান চালিয়ে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার স্বরমঙ্গল গ্রামের মৃত সিরাজ মোল্লার পুত্র মোঃ ইমন মোল্লাকে (২২) গ্রেফতার করে। ওই সময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশী করে স্কচটেপ মোড়ানো ২ কেজি ওজনের এক পোটলা গাঁজা জব্দ করে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


এই বিভাগের আরও খবর