শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

reporter / ৩২৫ ভিউ
আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের হাজীগঞ্জে ডোবার পানিতে ডুবে ওচমান আলী নামে দুই বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার ৯ নম্বর গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এই ঘটনা ঘটে। শিশু ওচমান পাশের আহম্মদপুর গ্রামের মো. শাখাওয়াত হোসেনের ছেলে। নানার বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুটি।
স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন বলেন, সকালে শিশু ওচমান তার মামার কোলে ছিল। মামা কোল থেকে তার মা মুনা বেগমকে ডাক দিয়ে শিশুটিকে ঘরের সামনে রেখে যায়। কিছুক্ষন পর তাকে আর খুঁজে পাচ্ছিলনা। পরে পাশের বাড়ির এক মহিলা চৌকিদার বাড়ির পাশে একটি ডোবায় শিশুটিকে ভেসে থাকতে দেখে চিৎকার দেয়।
চারদিক থেকে লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা গোলাম মাওলা নাঈম জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মারা যায়। পরিবারের লোকজন শিশু মরদেহ নিয়ে বাড়িতে চলে গেছে।


এই বিভাগের আরও খবর