শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চাঁদপুর বালুবাহী নৌ – যান মালিক সমিতির নির্বাচন ২২ জুলাই

reporter / ৩১০ ভিউ
আপডেট : শুক্রবার, ২৩ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃআগামী ২২ জুলাই চাঁদপুর বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতি লিঃ এর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০ জুন মঙ্গলবার নির্বাচন পরিচালনা কমিটির সভার সিদ্ধান্ত মতে সমবায় সমিতির বিধিমালা অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

চাঁদপুর বালুবাহী নৌ-যান মালিক সমিতির এই নির্বাচনে ১শ ৩১ জন ভোটার রয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি দলিলুর রহমান ভূঁইয়া সহ সদস্য নজরুল ইসলাম চৌধুরী মিলন ও মোঃ রিপন সরকার উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মাঝে গত ২১ জুন বুধবার ও ২২ জুন বৃহস্পতিবার মনোনয়নপত্র বিতরণ করেন।

এতে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২ টি পদে মোট ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করে তা জমা দেন।

নির্বাচন কমিশনার সূত্রে জানা যায়, আগামী ২৭ জুন মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই ও ২ জুলাই রবিবার মনোনয়নপত্র বাছাই শেষে প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ। ৩ ও ৪ জুলাই মনোনয়ন বাতিলকৃত প্রার্থীর আপিল আবেদন ও ৫ এবং ৬ জুলাই আপিলের শুনানি করা হবে। ৯ জুলাই বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করে ১০ জুলাই প্রার্থিতা প্রত্যাহার। ১২ জুলাই প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। ২২ জুলাই শনিবার সকাল ১০ টা থেকে ৩টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি দলিলুর রহমান ভূঁইয়া বলেন, চাঁদপুর বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতি লিঃ চাঁদপুরের একটি স্বনামধন্য ও শক্তিশালী সংগঠন। এ সংগঠনটির নির্বাচন বেশ উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হয়। এ বছর আমরা নির্বাচন কমিশনের দায়িত্ব পেয়েছি। আমরা আশা করছি সমিতিকে একটি গ্রহণযোগ্য এবং স্বচ্ছ নির্বাচন উপহার দিতে পারব। তিনি শান্তিপূর্ণ ও স্বত্ব নির্বাচন উপহার দেওয়ার জন্য সমিতির সকল সদস্যদের কাছে সহযোগিতা কামনা করেন।


এই বিভাগের আরও খবর